ক্লান্ত সময়ের স্রোতে ছিলাম আমি তীরহারা দিক ভ্রান্ত এক নাবিক, স্বপ্ন চোখে বাস্তবতায় আপন কক্ষপথে ঘূর্ণয়মান পথ ভোলা পথিক; সেই মেঘ কালো অনন্ত অখন্ড জীবনে তুমিই নিয়ে এসেছিলে হাতের মুঠোয় পুরে ভোরের আলোয় এক চিলতে রোদের ঝিলিক।
এক ফোঁটা জলের আশায় মন যেখানে তৃঞ্চার্থ চাতক পাখি, সেখানে তোমার সিগ্ধ পরশে আদিগন্ত সবুজে আসে সজীবতা; হারানো স্মৃতির আঙিনায় জেগে ওঠে বিবর্ণ ফাগুন, শ্রাবণের বৃষ্টি ধারার মত প্রবল প্লাবনে নিভে যায় দাবানলের সমস্ত আগুন।
বিশ্বাস কর- দেহের প্রতিটি অণু-পরমাণু জুড়ে তোমার অস্তিত্ত্ব শিরা-উপশিরায়, শ্বাসে-প্রশ্বাসে, রন্ধ্রে-রন্ধ্রে, লোমকূপ কোষে তুমি আছো মিশে; নিদ্রা কিংবা জাগরণে নিরন্তর তোমার অয়বয় হৃদয় মরু উদ্যানে এসে ভালবাসার ফসল চষে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
বিশ্বাস কর- দেহের প্রতিটি অণু-পরমাণু জুড়ে তোমার অস্তিত্ত্ব
শিরা-উপশিরায়, শ্বাসে-প্রশ্বাসে, রন্ধ্রে-রন্ধ্রে,
লোমকূপ কোষে তুমি আছো মিশে;
নিদ্রা কিংবা জাগরণে নিরন্তর তোমার অয়বয়
হৃদয় মরু উদ্যানে এসে ভালবাসার ফসল চষে। ... অসাধারণ একটি কবিতা .আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।